শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পার্কিং নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করলেন পুলিশ কর্মকর্তা

পার্কিং নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করলেন পুলিশ কর্মকর্তা

অনুসন্ধান ডেস্ক::: রাজধানীর চকবাজার থানায় রমজানের ঐতিহ্যবাহী ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে মোটরসাইকেল পার্কিং-কে কেন্দ্র করে এক ফটো সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ বিরুদ্ধে।

মারধরের শিকার ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের কর্মরত। শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে। ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু বলেন, চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

এসময় সিভিল পোশাকে ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) জায়েন উদ্দীন মোহাম্মদ যিয়াদ এসেই কিছু না বলেই আমার মুখে ঘুষি মারে। পরে অন্য পুলিশ সদস্যরা এসি যিয়াদকে সরিয়ে নিয়ে যায়।

সাংবাদিককে মারার বিষয়ে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জায়েন উদ্দীন মোহাম্মদ যিয়াদ বলেন, এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারোর গায়ে হাত তোলা হয়নি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এটা ভুল বোঝা বুঝি হয়েছে। কোনো সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯