শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রয়লারের কেজি ২৯০! কালকের মধ্যে দাম না কমালে মামলা

ব্রয়লারের কেজি ২৯০! কালকের মধ্যে দাম না কমালে মামলা

অনুসন্ধান ডেস্ক:: ব্রয়লার মুরগির পাইকারি দাম ২০০ টাকা, তবে বাজারভেদে তা বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৯০ টাকা। যা অসহনীয় পর্যায়ে চলে গেছে। ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণে আগামীকালের মধ্যে না আনলে আইনি ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার পরিষদ।

আজ বুধবার রাজধানীর নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজারের নিত্যপণ্য বিক্রয়কারী ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম শেষে এসব কথা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

বাজারে ব্রয়লার মুরগি ছাড়া অন্য সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে মনে করছেন তারা। পাশাপাশি ১০ রোজার মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদী ভোক্তা অধিকার।

বাজার পর্যবেক্ষণ শেষে ভোক্তার মহাপরিচালক বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে এসেছে—ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার বেশি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।

এর প্রতিকারে সরকারকে আটটি প্রস্তাবনা দিয়েছি। যারা এর দায়িত্বে আছেন, আশা করছি তারা ভোক্তার কষ্ট কমাতে যথাযথ উদ্যোগ নেবেন। ব্রয়লার মুরগি নিয়ে আমাদের সমস্যা।

আর কোথাও সমস্যা নেই। আগামীকাল থেকে যদি ব্রয়লার মুরগি সঠিক দামে না আসে, ওদের (খুচরা ব্যবসায়ী) বিরুদ্ধে মামলা হবে, মিল মালিকদের বিরুদ্ধে মামলা হবে, যারা ব্রয়লার তৈরি করেন, তাদের বিরুদ্ধে মামলা হবে।’

এর আগে তারা গণসচেতনতায় দোকানে দোকানে লিফলেট বিতরণ ও পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেন। এ বছর রমজান উপলক্ষে ভোক্তাদের জন্য স্লোগান ঠিক করেছেন তারা। স্লোগানটি হলো—‘পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে।’

এদিকে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার জরুরি সভা ডেকেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে বাজার কমিটি থেকে শুরু করে উৎপাদক পর্যায়ের ব্যবসায়ী ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯