বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফিরতি পথে বরিশালে প্রমোদতরী গঙ্গাবিলাস

ফিরতি পথে বরিশালে প্রমোদতরী গঙ্গাবিলাস

অনুসন্ধান ডেস্ক: ভারতের পর্যটন জাহাজ গঙ্গাবিলাস ছয়জন পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে এসে পৌঁছেছে। সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাহাজটি জার্মানির চারজন ও সুইজারল্যান্ডের দুজন পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে নোঙর করে।

এ সময় তাদের অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ও বিআইডব্লিউটিএ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তারা। পর্যটকরা জানান, তারা বাংলাদেশে এসে খুব আনন্দিত। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য তাদের আনন্দ দিয়েছে।

এই ছয় পর্যটকের সঙ্গে স্থানীয় গাইড হিসেবে রয়েছে জার্নি প্লাস নামে ট্রাভেল এজেন্সি। এই সংস্থার কর্মকর্তা কায়েস খান জানান, গত ১ মার্চ ভারতের আসামের ডিব্রুগড় দিয়ে পর্যটক নিয়ে ভ্রমণ জাহাজটি রওনা দিয়েছে। বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারী দিয়ে এটি গত ১৩ মার্চ বাংলাদেশে প্রবেশ করে।

ইতোমধ্যে পাবনা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ হয়ে সোমবার বিকেলে বরিশাল বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার জাহাজটি বরিশাল থেকে রওনা দিয়ে ঝালকাঠী, মোংলা, বাগেরহাট, খুলনা ও সুন্দরবনের ভেতর আংটিহারা সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছাবে।

বরিশালে এসে পর্যটকরা সোমবার অক্সফোর্ড মিশন চার্চ এবং মঙ্গলবা বিকেল পর্যন্ত বানারীপাড়া ও পিরোজপুরের কুড়িয়ানার জলপথ ও ভাসমান বাজার ঘুরে দেখবেন।

এদিকে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রজ গঙ্গাবিলাস এর আগে গত ১৩ জানুয়ারি বারনসী থেকে যাত্রা শুরু করে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ঢুকে আসামে গিয়ে ৫১ দিনের যাত্রা শেষ করে ফিরতি পথে পুনরায় আসাম থেকে যাত্রা শুরু করে বলে জানান জার্নি প্লাসের কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯