শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্ত্রীর মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

স্ত্রীর মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

অনুসন্ধান ডেস্ক:: জালিয়াতি, অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি আজিজ আল কায়সার শর্তসাপেক্ষে জামিন পান।

কিন্তু তিনি জামিনে মুক্তির পর তিনি জামিনের শর্ত ভঙ্গ করেন। তাই আজ আমরা জামিন বাতিলের আবেদন করিলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এর আগে গত বছরের ডিসেম্বরে আজিজ আল কায়সারের স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তিন মামলা গ্রহণ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি তিনি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। আজিজ আল কায়সারের বিরুদ্ধে অভিযোগ, তিনি জালিয়াতির মাধ্যমে মামলার বাদী তাবাসসুম কায়সারের স্বাক্ষর নকল করে তার মালিকানাধীন পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯