বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ

অনুসন্ধান ডেস্ক:: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোট শুরু হলেও বিএনপিপন্থী আইনজীবীদের বাধার মুখে তা বন্ধ রয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় শুরু হয় ভোটগ্রহণ। সকাল ৮টার আগে থেকেই ভোট দেওয়ার জন্য জড়ো হতে থাকেন আইনজীবীরা।

এর মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা (সাদা প্যানেল) তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে যান। কয়েকজন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু বাধা দেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের আইনজীবীরা। এরপর থেকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষ থেকে ব্যালট পেপার ছেঁড়ার ঘটনার পর থেকে কঠোর নিরাপত্তা বলয়ে রয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

সুপ্রিম কোর্ট বারের আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগান ও ব্যালট পেপার ছেঁড়ার ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মুমিনুল ইসলাম ভূঁইয়া। এ সময় সঙ্গে ছিলেন এডিসি মিনহাজুল ইসলাম ও কর্মকর্তা (ওসি)।

জানা গেছে, সকালে নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডিএমপি, এপিবিএন সদস্যসহ ৫ শতাধিক (৩০ প্লাটুন) পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯