বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে হত্যা, স্বর্ণালংকার লুট

বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে হত্যা, স্বর্ণালংকার লুট

অনুসন্ধান ডেস্ক:: গাজীপুরের সিটি করপোরেশন এলাকার একটি বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামের এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা বাড়িতে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান অনেক জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সালনা পশ্চিম মোল্লাপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত সুনাল চৌধুরী একই এলাকার এ কেএম জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, ‘কয়েকজন বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে তারা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা নিয়ে যায়। এসময়ে আমার ছেলে বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে মোবাইলে বিভিন্ন গেম খেলতো। গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে এলাকার ছেলেদের সঙ্গে ওর ঝামেলা হয়েছিল। পরে অবশ্য সেটি মিমাংসা হয়ে গেছে। কিন্তু ওই ঘটনা ৪-৫ মাস আগের। আমার চোখ যেহেতু বাঁধা ছিল যার কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে তা বলতে পারছি না।’

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বায়েজিদ জানান, গতকাল রাতে দুর্বৃত্তরা বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা বাড়িতে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এসময়ে কলেজ ছাত্র মহিউর বাধা দিলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে সিআইডি ও বিপিআই সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯