বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডাচ-বাংলা ব্যাংকের আরও আড়াই কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

ডাচ-বাংলা ব্যাংকের আরও আড়াই কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর উত্তরার তুরাগে ডাচ বাংলা ব্যাংকের বুথের টাকা লুটের ঘটনায় জড়িত আরও আট জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বিশেষ অভিযান চালিয়ে দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় মোট ছয় কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার হলো। তবে ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এসব তথ্য জানান। এদিকে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়। এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলছে ডিবি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯