শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উত্তরায় ছিনতাই হওয়া ১১ কোটি টাকার বেশিরভাগ উদ্ধার!

উত্তরায় ছিনতাই হওয়া ১১ কোটি টাকার বেশিরভাগ উদ্ধার!

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান মানি প্লান্টের গাড়ি থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, ছিনতাই হওয়া টাকাভর্তি ৪টি ট্রাঙ্কের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্রধারীরা মানি প্লান্টের গাড়ি থামিয়ে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, সশস্ত্র একটি গ্রুপ গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বেসরকারি একটি ব্যাংকের এটিএম মেশিনে টাকা লোড করতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ওই গাড়িতে প্রায় সাড়ে ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯