বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজকের শিক্ষাথীরা ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আজকের শিক্ষাথীরা ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর: পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,আজকের শিক্ষাথীরা ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম কারিগর। তিনি বলেন, শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও একাগ্রতায় বড় হতে হবে।

সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত মানবিক জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃতকলা মিলনায়তনে বরিশাল কর্ণকাঠি জি.আর.হাইস্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কর্তৃক এক যুগ পুর্তি এবং শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। স্মার্ট বাংলাদেশ গড়তে,সমাজের মঙ্গলে শিক্ষক- শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।

জাহিদ ফারুক বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকার মেধাবী জাতি গঠনে কাজ করছে। একটি জাতি মেধাবী না হলে সে দেশ কোনদিন এগিয়ে যেতে পারে না। শেখ হাসিনা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্কুলের শিক্ষার্থীরা যাতে গতানুগতিক পড়াশোনার বাইরে আনন্দের মধ্যে লেখাপড়া করতে পারে সেজন্য সরকার স্কুল দৃষ্টিনন্দন করা,খেলাধুলার ব্যবস্থা করা,ডিজিটাল ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। শিক্ষার্থীদের মানবিক গুনাবলির শিক্ষা দিতে হতে,তাদের ভেতর দেশ প্রেম জাগ্রত করতে হবে।

শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান, সক্ষমতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো:আলাউদ্দিন ফকির, রাজনীতিবীদ মোহাম্মদ মশিউর রহমান খান ও লুৎফুন নাহার লুনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯