বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোরগ পোলাও খেতে গিয়ে ডিম বিস্ফোরণ! পলাতক মালিক

মোরগ পোলাও খেতে গিয়ে ডিম বিস্ফোরণ! পলাতক মালিক

অনুসন্ধান ডেস্ক:: অফিস থেকে বেরিয়ে তিনজন সহকর্মীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন দুপুরের লাঞ্চ সারতে। কিন্তু বিধি বাম। সাধের মোরগ পোলাওয়ের অর্ডার দেয়ার পর আস্ত একটি সিদ্ধ ডিম মুখে দিতেই হঠাৎই প্রচণ্ড আওয়াজে ডিম বিস্ফোরিত হলো।

এরপর পুরো হোটেল জুড়েই হুলস্থুল কাণ্ড। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক ক্যাশ কাউন্টার থেকে পালান মালিক। পরে অবশ্য মোবাইলে যোগাযোগ করা হলে অনুরোধ জানিয়েছেন যেনো ভোক্তা অধিকারে অভিযোগ না জানানো হয়।

বুধবার দুপুর সাড়ে ৩টার দিতে ঢাকার শান্তিনগরের মুসলিম কাবাব লিমিটেড নামে এক রেস্টুরেন্টে ঘটে এই ঘটনা। আর ঘটনার শিকার হয়েছেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক বুদ্ধিযুক্ত পত্রিকার সম্পাদক এসএম জাহিদ হোসেন।

জাহিদ জানান, মোরগ পোলাও পছন্দ করেন বলেই তিনি অর্ডার করেছিলেন। এরপর খাবার শুরুর পরে তিনি প্লেটে দেয়া সিদ্ধ ডিম কামড়ে খাওয়ার জন্য মুখে দেন। তখন বেলুনের মতো প্রচণ্ড আওয়াজ করে তা বিস্ফোরিত হয়। এতে তার মুখের ভিতরে ঠোঁট ছিলে যায়। তিনি জানান, এ ঘটনার পর তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। এখন মুখে কিছু খেতে পারছেন না। জ্বালাপোড়া করছে।

এদিকে এ ঘটনার পর হোটেল থেকে লাপাত্তা হয়ে যান ওই হোটেলের এমডি ইব্রাহিম খলিল। তবে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অনুরোধ জানান যেনো এ ঘটনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো না হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯