শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশের মানুষের প্রতি আলাদা টান সৌরভ গাঙ্গুলীর

বাংলাদেশের মানুষের প্রতি আলাদা টান সৌরভ গাঙ্গুলীর

অনুসন্ধান ডেস্ক:: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘বাংলাদেশে আমি যতবার আসি, আমার অসাধারণ লাগে। এত মানুষের ভালোবাসা… ভালোবাসা মানে সত্যিকারের ভালোবাসা। এসব দেখে আমি সত্যিই আপ্লুত হই। এদেশের মানুষের টানেই বারবার বাংলাদেশে আসি।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতি।

‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত সৌরভ আরও বলেন, ‘একটা কথা আমি বলি, যতবারই এখানে আসি, এত মানুষের ভালোবাসা পাই যে বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা’

ডিএনসিসি আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে আয়োজিত মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। মাদকমুক্ত দেশ গড়তে ও ভবিষ্যৎ প্রজন্মকে এ সম্পর্কে বার্তা দেওয়ার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল ও ভলিবল ক্যাটাগরিতে উক্ত সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯