শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধীরে ধীরে নেটওয়ার্ক ফিরছে গ্রামীণফোনে

ধীরে ধীরে নেটওয়ার্ক ফিরছে গ্রামীণফোনে

অনুসন্ধান ডেস্ক:: দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ করে উধাও হয়ে যায় বৃহস্পতিবার। এদিন বেলা সাড়ে ১১টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া যায়।

পরবর্তীকালে গ্রামীণফোন জানায়, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

সেবা বিচ্ছিন্ন হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ২টা থেকে নেটওয়ার্ক ফিরতে শুরু করেছে মোবাইল ফোন অপারেটরটির। ২টার পর থেকে গ্রাহকরা কল করতে পারছেন, ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফাইবার অপটিক্যাল ক্যাবল কাটা পড়ায় গ্রামীণফোন নেটওয়ার্কে বিভ্রাট দেখা দেয়। সারা দেশের অধিকাংশ ব্যবহারকারীর ফোনে গ্রামীণফোন সিম থেকে নেটওয়ার্ক শূণ্য দেখায়। বিষয়টি গ্রামীণফোনের দৃষ্টিগোচর হলে মাঠে নামে অপারেটরটির প্রকৌশলী দল। বর্তমানে দেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯১ লাখ। এদের বেশিরভাগের ফোনেই সকাল থেকে নেটওয়ার্ক পাচ্ছিল না।

এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘণ্টা দুয়েকের মধ্যে নেটওয়ার্ক পুরোপুরি সচল হয়ে যাবে।

সেবা বিঘ্নিত হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের বলেছিলেন, গ্রামীণফোনের নেটওয়ার্ক ডাউন সম্পর্কে আমরাও জেনেছি। তবে ঠিক কী সমস্যা হয়েছে জানি না। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

এদিন দুপুরে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার জানান, তিনটি জায়গায় ফাইবার কাটা পড়েছে। এর মধ্যে টাঙ্গাইলে দুটি জায়গায় এবং সিরাজগঞ্জে একটি জায়গায়। রাস্তা সংস্কার কাজের কারণে এমনটা ঘটেছে। এতে উত্তরবঙ্গের গ্রাহকরা বেশি সমস্যায় পড়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯