বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তিন তলা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে দিল মাদকাসক্ত স্বামী

তিন তলা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে দিল মাদকাসক্ত স্বামী

অনুসন্ধান ডেস্ক:  রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার একটি তিনতলা ভবন থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক স্বামীর বিরুদ্ধে। পুলিশ বলছে, গত মঙ্গলবার রাতে নগরীর পাঠানপাড়া এলাকায় মাদকের অর্থ স্ত্রীর কাছে চেয়ে না পাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছে তার স্বামী। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূকে।

বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তের নাম অনিক হোসেন (৩২)। তিনি মাদকাসক্ত।

মাদক সেবনের জন্য তার স্ত্রীর নাম টপি বেগমের (৩০) কাছে অর্থ না পাওয়ায় তাকে গতকাল রাতের দিকে তিনতলা থেকে লাথি মেরে ফেলে দেন। এতে গুরুত্বর যখম হন টপি বেগম। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর অনিক হোসেন পলাতক।

এদিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, তিনতলা থেকে পড়ার কারণে টপি বেগমের কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছেন।

উপর থেকে পরার কারণে তার হাড় ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেখে চিকিৎসা করা হচ্ছে। এদিকে বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, পরিবারের অভিযোগ মাদকাসক্ত অনিক প্রায়শই মাদকসেবনের অর্থের জন্য স্ত্রীকে মারধর করতেন।

গত মঙ্গলবার সন্ধের দিকেও এই নিয়ে আনিক তার স্ত্রীকে মারধর করে। টাকা দিতে আপত্তি জানালে তাকে লাথি মেরে তিনতলার থেকে নিচে ফেলে দেয় অনিক। পরে আশপাশের লোকজন ছুটি এসে টপি বেগমকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

আইনি প্রক্রিয়ার ব্যাপারে ওসি বলেন, আহত গৃহবধূ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আর বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেননি।তবে ওই গৃহবধূর পরিবার থেকে অভিযোগ করা হবে বলে জানানো হয়েছে। অভিযুক্ত অনিককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯