শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘প্রেমিকার নাম কবিতা’র মোড়ক খুললেন ওবায়দুল কাদের

‘প্রেমিকার নাম কবিতা’র মোড়ক খুললেন ওবায়দুল কাদের

অনুসন্ধান ডেস্ক:: চিত্রনায়িকার পাশাপাশি জাহারা মিতু একজন ভালো লেখকও। যার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন তিনি। সিনেমার জন্য লিখেছেন বেশ কিছু গান। শুধু তাই নয়, লেখার পাশাপাশি সুরও দিয়েছেন এই চিত্রনায়িকা। এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম কবিতার বই ‘প্রেমিকার নাম কবিতা’।

গতকাল সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাহারা মিতুর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। আমরা জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, সে ভালো লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকে।’

তিনি আরও বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। বড় হতে হলে পড়তে হবে এবং আরও পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ারও কোনো বিকল্প নেই। বই হলো জীবনের পাল তোলা নৌকা।

যতই পড়িবে ততই শিখিবে।’ মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ প্রকাশ হয়েছে দেশ পাবলিকেশন্সের ব্যানারে। আর এতে রয়েছে ১০০টি কবিতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯