বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাঝ আকাশে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

মাঝ আকাশে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শাব শেখ (৫৯) নামে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকে ওই যাত্রী মারা গেছেন বলে জানা গেছে।

ফ্লাই দুবাই কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। এ বিষেয়ে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শাব শেখের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার অসুস্থার কথা শুনে আমরা ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করাই। কিন্ত গুরুতর অসুস্থ ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

ফ্লাই দুবাই বলছে, মেডিকেল ইমার্জেন্সির কারণে স্মার্টউইংসের পরিচালিত ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ ফ্লাইটটি করাচি বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল।শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ফ্লাইটে ওই জরুরি অবস্থা তৈরি হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম শামা টিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের মতে, দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

পরে ফ্লাইটের ক্যাপ্টেন করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। ঘটনার বিষয়ে করাচি বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে ওই যাত্রীর জন্য চিকিৎসক এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অবতরণের সময়ই ওই যাত্রী মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯