বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে।
ভবনটির ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৬টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, ভবনটি আবাসিক। সাততলায় আগুন লেগেছে। ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে খবর পেয়েছি। তবে তাদের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।