শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা বেচতেন বিশ্ববিদ্যালয় ছাত্রী!

ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা বেচতেন বিশ্ববিদ্যালয় ছাত্রী!

অনুসন্ধান ডেস্ক: ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সম্মান ১ম বর্ষের শিক্ষার্থী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারা (২৩)। পড়ালেখার আড়ালে দীর্ঘদিন ধরেই পরিবারসহ ইয়াবা কারবারে জড়িত এই তরুণী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকার একটি ফ্ল্যাট থেকে ২৯০০ ইয়াবা ট্যাবলেটসহ আয়েশা ছিদ্দিকা রুমাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ও দুইটি পাসপোর্ট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও টেকনাফ থেকে নানা উপায়ে নিয়ে আসা হতো ইয়াবার চালান। এরপর ঢাকায় ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে ইয়াবার চালান রেখে খুচরা ও পাইকারি বিক্রি করতেন রুমা।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদাবরে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছে এক নারী – এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ রুমাকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ হওয়া ২৯০০টি ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুমা মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে সম্মান ১ম বর্ষের পদার্থ বিজ্ঞানের ছাত্রী তিনি। তার বাড়ি সীমান্তবর্তী জেলা কক্সবাজারের টেকনাফ এলাকায়। সেখানে ইয়াবা কমমূল্য ও সজহলভ্য হওয়ায় তিনিসহ তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। লেখাপড়ার আড়ালেই তিনি ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

র‌্যাব জানায়, আটক রুমা সংঘবদ্ধ মাদকচক্রের ডিলার হিসেবেও কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯