বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

অনুসন্ধান ডেস্ক:: শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন এ মজুরি নির্ধারণের সময় বেঁধে দিয়েছে তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের দাবি আদায়ের প্রক্রিয়াটি দীর্ঘদিনের। পূর্বনির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে গত ২৬ নভেম্বর রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়।

পরবর্তীতে সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। সরকারের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করে শ্রম অধিদপ্তর, সেখানে বলা হয়, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, নতুন মজুরির ঘোষণা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে না এলে সেদিন রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে সারাদেশের নৌযান শ্রমিকরা।

নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা।

গত বছরের ২৬ নভেম্বর অনির্দিষ্টকাল কর্মবিরতির পর লঞ্চ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে ২৮ নভেম্বর একটি বৈঠকের আয়োজন করে শ্রম অধিদপ্তর।

শ্রম ভবনে সেদিন বিকেল ৩টায় অধিদপ্তরের সচিব এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে বৈঠক শুরু হয়। এরপর মধ্যরাতে বৈঠকে বেশকিছু সিদ্ধান্তের পর শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯