শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নতুন শিক্ষাক্রমে ৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমে ৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান: শিক্ষামন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ক’দিন বন্ধ থাকবে, তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচদিন হবে শ্রেণিকক্ষে পাঠদান।

প্রধানমন্ত্রী এ শিক্ষাক্রম অনুমোদন করেছেন। গত বছর আমাদের শিক্ষাক্রমে ছিল ছয়দিন শ্রেণিকক্ষে পাঠদান। যখন বিদ্যুৎ নিয়ে সংকট ছিল, তখন সেটাকে আমরা পাঁচদিন করেছি।

তখনই বলা হয়েছিল, এখন বিদ্যুৎ সংকটের কারণে করা হচ্ছে, কিন্তু নতুন শিক্ষাক্রমেও পাঁচদিনই শ্রেণিকক্ষে পাঠদান হবে। সারা পৃথিবীতে যে নিয়ম, আমাদের দেশেও তাই হবে। তাছাড়া শিক্ষকদেরও এক-দুদিন সময়ের দরকার হয়। তাদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে, যোগ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউজে দুদিনের সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী আরও বলেন, গত চার বছরে কারিগরি বিভাগে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। তার আগের ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি।

সব সময়ই কোনো কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন, কাজেই কিছু কিছু পদ শূন্য হয়, আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলোতে নিয়োগ করি। এ নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ, তা নয়। এ মুহূর্তে আমাদের কোনো শিক্ষক সংকট নেই। কোথাও শূন্য থাকলে পূরণ হয়ে যাচ্ছে।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯