শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পেনাল্টি ঠেকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গোলরক্ষক

পেনাল্টি ঠেকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গোলরক্ষক

অনুসন্ধান ডেস্ক:: ফুটবল মাঠে অনাকাঙ্ক্ষিত এক মৃত্যুর ঘটনা ঘটল বেলজিয়ামে। দেশটির ক্লাব ফুটবলে খেলার মাঝপথে মারা গেছেন ২৫ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক আর্নে এসপিল।

রোববার বেলজিয়ামের সংবাদমাধ্যম ভিআরটি নিউজের বরাত দিয়ে ইংলিশ গণমাধ্যম মিরর জানিয়েছে, খেলা চলাকালীন পেনাল্টি ঠেকিয়েই মাঠে জ্ঞান হারিয়ে পড়ে যান উইনকেল স্পোর্ট বিয়ের গোলরক্ষক এসপিল। জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যাওয়া এসপিল সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই গোলরক্ষক মাঠে অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত মেডিকেল টিম আধাঘণ্টা ধরে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন এসপিলের জীবন ফিরিয়ে আনতে।

কিন্তু অচেতন এই বেলজিয়ান গোলরক্ষককে বাঁচানো সম্ভব হয়নি। উইনকেল ক্লাবের ম্যাচটি চলছিল ঘরোয়া আরেক ক্লাব ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে। এসপিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উইনকেল স্পোর্টের পক্ষ থেকে জানানো হয়, ‘হুট করেই গোলরক্ষক আরনে এসপিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

এদিকে উইনকেল স্পোর্ট বিয়ের অ্যাসিস্ট্যান্ট কোচ স্টেফান ডেভারচিন সেই ঘটনা নিয়ে বলেন, ‘খেলা তখন পুরোদমে চলছিল। আমাদের গোলরক্ষকও যতটা দ্রুত সম্ভব বল নিজের দখলে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আচমকাই সে পড়ে যায়। এটা দেখা খুবই কষ্টদায়ক ছিল।

সেই দুর্ঘটনার পরে সব ফুটবলারই একসঙ্গে ছিল। যখন জানা যায়, আমাদের গোলরক্ষক বেঁচে নেই, এটা আমাদের জন্য অনেক বড় দুঃখে ভেঙে ফেলে। দলের অনেকে তো এখনও পুরো বিষয়টি বিশ্বাস এবং হজমই করতে পারেনি। তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা জানতে ময়নাতদন্ত করা হবে।’

ক্লাবটির ডিরেক্টর প্যাট্রিক রোটসায়ের্ট গণমাধ্যমে বলেন, ‘এটা আমাদের জন্য ট্র্যাজেডি এবং দুঃখের। আর্নে এই ক্লাবকে অনেক ভালোবাসতো, তার জীবন দিয়েই ভালোবাসতো।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯