শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করল শিশুরা

মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করল শিশুরা

অনুসন্ধান ডেস্ক: মায়ের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে শিশুরা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহরের এসপি পার্কে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল বিশ্ব ভালোবাসা দিবসে এ আয়োজন করে।

সকাল থেকে মা-বাবার হাত ধরে শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হয়। পার্কে সারিবদ্ধ হয়ে বসেন মায়েরা। সন্তানরা পানি দিয়ে মায়ের পা ধুয়ে ভালোবাসা প্রকাশ করে।

ভালোবাসার স্লোগান সংবলিত মেডেল মায়ের গলায় পরিয়ে দেয় শিশুরা। এমন ভালোবাসা পেয়ে শিশুদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হন মায়েরা। ভালোবাসা দিবসের এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।

শিশু নীলাদ্রি খান বলেন, আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। মাকে মেডেল পরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে।

মুগ্ধ বলেন, আমি মাকে অনেক ভালোবাসি। মা যখন অফিসে থাকে আমি খুব মিস করি। আজকে মাকে সারাদিন পেয়েছি। মায়ের পা ধুয়ে দিয়েছি। এখানে সব বন্ধুরা অনেক মজা করেছি। টিচার আমাদের মজার মজার অনেক চকলেট উপহার দিয়েছেন।

অভিভাবক সামিমা নাসরিন সিথী বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাব কল্পনাও করিনি। শিশুদের ছোট থেকে যা শেখানো হবে, বড় হয়ে তারা তা অনুসরণ করবে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এ রকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা-বাবার প্রতি সন্তান দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে।

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, আমরা মনে করি ভালোবাসা পাওয়ার প্রথম ভাগীদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না।

বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই এই আয়োজন করে থাকি। আমরা প্রতিটি শিশুকে শিখিয়ে থাকি বড় হয়ে ভালো মানুষ হতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে, জান্নাত জিরিয়া খান ছোঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলার প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম। এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাংবাদিক মির্জা শাকিল, রাইট ফেয়ারের চেয়ারম্যান ফরিদ আহমেদ সাথী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯