বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ, থানায় জিডি

মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ, থানায় জিডি

অনুসন্ধান ডেস্ক:: ঢাকায় মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির রিস্তার খোঁজ পাচ্ছে না তার পরিবার। রোববার বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি।

ওই কর্মকর্তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থানায় জিডি করেন প্রকৌশলী শাহরিয়ার কবিরের মা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বলেন, গতকাল বিকেলে কাজ শেষ করে আর বাসায় ফেরেননি প্রকৌশলী শাহরিয়ার কবির।

 

এ ঘটনায় তার মা তুরাগ থানায় জিডি করেছেন। তিনি প্রকল্পের ইলেক্ট্রনিক বিভাগে কাজ করতেন। তুরাগ থানার উপ-পরিদর্শক শাহ একরামুল বলেন, জিডি হয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯