শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এক গোলাপ ৩০ টাকা!

এক গোলাপ ৩০ টাকা!

অনুসন্ধান ডেস্ক: সাভারের গোলাপ গ্রামে এখন উৎসবের আমেজ বইছে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু লাল সুবজের আভা। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনকে ঘিরে গোলাপের চাহিদা তুঙ্গে উঠেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গোলাপের দাম ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে এখানে।

দুই দিন আগেও যে গোলাপের দাম প্রতি পিস ১ থেকে ৫ টাকার মধ্যে ছিল, সেই গোলাপের এখন দাম হয়েছে ৩০ টাকা। গোলাপ চাষী ও ব্যবসায়ীরা বলছেন সময় যত যাবে গোলাপের দাম আরও বাড়বে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়ার স্যামপুর ও মৈস্তাপাড়ায় গোলাপ গ্রামের বিভিন্ন ক্ষেত ও দোকানে গিয়ে গোলাপের এমন চড়া দামের তথ্য পাওয়া গেছে। স্যামপুর গ্রামের দক্ষিণ-পশ্চিম পাশে দেড় বিঘা জমিতে গোলাপ চাষ করেন আব্দুর রহমান। তার ক্ষেতে গিয়ে দেখা গেছে ক্রেতারা দাঁড়িয়ে আছেন গোলাপ কেনার জন্য।

আব্দুর রহমান বলেন, দুই দিন আগে থেকে গোলাপ একটু বেশি দামে বিক্রি করছি। আগে প্রতি পিস ছিল পাঁচ টাকা, এখন বিক্রি করছি ৩০ টাকা।এবার গোলাপের চাহিদা অনেক। কিন্তু গোলাপ দিয়ে কুলাতে পারব না। আজ রাতে আরও দাম বাড়বে। ৫০ থেকে ১০০ টাকা পিস হতে পারে।

মিলন নামের এক ক্রেতা বলেন, গোলাপের দোকানে সিরিয়াল দিয়ে সবাই কিনছে। সেখান থেকে ক্ষেতের গোলাপ ভালো হয় দেখে এখানে এসেছিলাম। এখানে এসে দেখি একই অবস্থা। যেমন সিরিয়াল, তেমন দামও।

গোলাপের চাষী ও ব্যবসায়ীরা এবার ক্রেতাদের চাহিদার সুযোগ নিচ্ছে। তারা যার কাছে যেমন পারছে দাম হাকিয়ে গোলাপ বিক্রি করছে। তবে ৩০ টাকার নিচে কোথাও গোলাপ বিক্রি হতে দেখিনি।মৈস্তাপাড়ার গোলাপ ব্যবসায়ী মো. ওসমান বলেন, এবার তো আমরাদের ব্যবসার সুযোগ যাচ্ছে। দুই বছর লস গেছে।

এবার ইনশাল্লাহ সেটা পুষিয়ে নিতে পারব।এখন ৩০ টাকা করে বিক্রি করছি, কিছুক্ষণ পর ৫০ টাকা করে বাজারে ছাড়াব। খালি গোলাপ যাচ্ছে ৩০ টাকা, আর ক্যাপসহ গোলাপ যাচ্ছে ৬০ টাকা করে। চাহিদা অনেক। সব ক্ষেতের গোলাপ আজ রাতেই শেষ হয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯