শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

অনুসন্ধান ডেস্ক:: বিপিএলের নবম আসরের এলিমিনেটর ম্যাচে একটু পরে মাঠে নামছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। যে দল হারবে, সেই দল বিদায় নিবে আসর থেকে।

রোববার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। যে হারবে সে দলই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো থেকে পাকিস্তানের ক্রিকেটাররা দেশে ফিরে গেছে। চলতি মাসেই শুরু হচ্ছে তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর। তাই সেখানে অংশ নিতে পিসিবির নির্দেশে বিপিএল ছেড়েছে তারা।

বরিশালের যে পাঁচজন ক্রিকেটার মাঠে এসেছেন তারা কেউই একাদশে নিয়মিত না। দলের বাকিদের মতো অধিনায়ক সাকিব আল হাসানও বিশ্রামে। কামরুল ইসলাম রাব্বির পিঠের ইনজুরি এখনো সেরে ওঠেনি। পাকিস্তানি ইফতিখার আহমেদের পরিবর্তে লঙ্কান ভানুকা রাজাপাকসে ও আন্দ্রে ফ্লেচারকে এনেছে ফরচুন বরিশাল। যোগ দেবার অপেক্ষায় ইংলিশ পেসার রিস টপলি।

রংপুর রাইডার্সও বসে নেই। একের এক অস্ত্র এনে দল আরো শক্তিশালী করছে। রহমানুল্লাহ গুরবাজ ও নাভিন উল হকের পর নতুন করে যোগ দিয়েছেন আরেক আফগান মুজিব উর রহমান ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। হারলেই বাদ চ্যালেঞ্জটা কঠিন তবে তা নিতে প্রস্তুত রাইডার্স অধিনায়ক। যদিও লিগ পর্বে বরিশালের কাছে দু’বারই হেরেছে রংপুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯