শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ময়মনসিংহ-বরিশালে মহাসমাবেশের তারিখ ঘোষণা করেছে আ. লীগ

ময়মনসিংহ-বরিশালে মহাসমাবেশের তারিখ ঘোষণা করেছে আ. লীগ

অনুসন্ধান ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একের পর এক কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ। এবার ময়মনসিংহ ও বরিশাল বিভাগের মহাসমাবেশের তারিখ ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী ১১ই মার্চ ময়মনসিংহে এবং ১৮ মার্চে বরিশালে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরো বলেন, নেত্রীর নির্দেশ আওয়ামী লীগসহ সহ সহযোগি সংগঠনগুলোর উপকমিটিগুলো দ্রুত করতে হবে। এরপর জনসংযোগ করতে হবে, ঘরে ঘরে যেতে হবে।

নির্বাচন বেশি দুরে নয়। যে যা বলে বলুক, এরই মধ্যে আমাদের সমাবেশগুলো করবো। আগামীকাল আমরা ইউনিয়নগুলোতে সমাবেশ করবো। মাঝে মাঝে বাকি বিভাগগুলোতে মহাসমাবেশও করবো।

ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচনের জন্য কর্মসূচি পালন করি। সংঘাত চাই না। ফাঁকা মাঠে আমরা গোল দিবো না। সবাইকে বলছি নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনে আর কোনো সুযোগ নেই।

আগামী নির্বাচনে সরকারি কোনো হস্তক্ষেপ হবে না। শুধু মাত্র সরকার তার রুটিন মাফিক কাজ করবে। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে সকল ক্ষমতা দেবে শেখ হাসিনার সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯