বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তলা ফেটে বঙ্গোপসাগরে ডুবেছে লাইটার জাহাজ, সতর্কতা জারি

তলা ফেটে বঙ্গোপসাগরে ডুবেছে লাইটার জাহাজ, সতর্কতা জারি

অনুসন্ধান ডেস্ক: তলা ফেটে যাওয়ার কারণে সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবার পথে ‘এমভি রোকনুর-১’ নামে একটি লাইটারেজ জাহাজ বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরে ডুবে গেছে।

এসময় ওই জাহাজের ১৩ জন নাবিক সাঁতার কেটে আরেকটি জাহাজে উঠে প্রাণ রক্ষা করেন। দুর্ঘটনাস্থলের আশপাশ দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এসব তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিএয়ের চট্টগ্রামের যুগ্ম পরিচালক সবুর খান জানান, আজ ভোরে লক্ষ্মীপুরের চরগজারিয়ায় বঙ্গোপসাগরে এমভি রোকনুর-১ নামে জাহাজটি রোকনুর নেভিগেশন লিমিটেডের মালিকানাধীন একটি জাহাজ। এটি প্রিমিয়ার সিমেন্ট কারখানার কাঁচামাল নিয়ে কর্ণফুলী নদী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

তিনি আরও বলেন, চরগজারিয়া এলাকায় আগে থেকে নোঙ্গর করা ছিল ‘এমভি প্রগতি গ্রিন লাইন-১’ নামে একটি জাহাজ। ঘন কুয়াশার কারণে নোঙ্গর শনাক্ত করে এড়িয়ে চলতে না পারায় এমভি রোকনুর-১ জাহাজের তলায় প্রগতির লোহার চেইনের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহাজের তলা ফেটে পানি ঢুকে যায়। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়।

সবুর খান বলেন, জাহাজটি ডুবেছে একেবারে মূল চ্যানেলে। দুই পাশে দু’টি চ্যানেল আছে। আমরা আপাতত মূল চ্যানেল এড়িয়ে সতর্কভাবে জাহাজ চলাচল করার জন্য নৌ বিজ্ঞপ্তি জারি করেছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯