বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প, চরমোনাই পিরের সমবেদনা

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প, চরমোনাই পিরের সমবেদনা

অনুসন্ধান ডেস্ক:: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত মানুষ নিহত, দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই।

সোমবার এক শোকবাণীতে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত মানুষ নিহত এবং আহত হয়েছে। এ সময় ঘর-বাড়ি ও সম্পদেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

যা আমাদের মর্মাহত করেছে। ভূমিকম্পে নিহতদের প্রতি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

সেইসঙ্গে সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।

তিনি বলেন, আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তুরস্ক ও সিরিয়ার জনগণ যেন এ শোক ও সম্পদের ক্ষয়-ক্ষতি থেকে সহজেই কাটিয়ে উঠতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯