শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার আদালত পাড়ায় রোবট আইনজীবী

এবার আদালত পাড়ায় রোবট আইনজীবী

অনুসন্ধান ডেস্ক:: গৃহস্থালি থেকে শুরু করে মহাকাশ সবখানেই রোবট তার অস্তিস্ত্বের জানান দিয়েছে। দখল করে নিয়েছে মানুষের অনেক কাজের স্থান।এখন ভবিষ্যতই বলে দিবে মানুষের পুরোপুরি কাজের স্থান রোবট দখল করবে কি না? তবে এবার আদালত পাড়ায় রোবট তার অস্তিস্ত্বের জানান দিলো।

সব ঠিক থাকলে চলতি মাসেই আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ‘রোবট আইনজীবী’র। তবে আপনি যেমনটা ভাবছেন, রোবট উকিলের পোশাক পড়ে আদালতে এসে তার কার্যক্রম চালাবে, বিষয়টি এমন নয় বরং আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ, যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।

ডুনটপে’র সিইও কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার বলেন, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করা হয়েছে। নিউ সায়েন্টিস্টের বরাতে জানা গেছে, অ্যাপটি মামলার শুনানির সময় তার মক্কেলের স্মার্টফোনে থাকবে।

ওই ফোনের মাধ্যমেই শুনানির সময়কার প্রশ্নোত্তর শুনে মক্কেলকে যথাযথ আইনি পরামর্শ দেবে সেটি। তবে আমেরিকায় কোন কোর্টে কোন ধরনের মামলা লড়বে তা এখনো পরিষ্কার করেনি নির্মাতা সংস্থা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯