বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হজের নিবন্ধন শুরু বুধবার

হজের নিবন্ধন শুরু বুধবার

অনুসন্ধান ডেস্ক:: চলতি বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাওয়া ব্যক্তিদের নিবন্ধন বুধবার (৮ ফেব্রুয়ারি) শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিবন্ধন করতে হজযাত্রীদের আবশ্যই পাসপোর্ট থাকতে হবে। কমপক্ষে হজের দিন থেকে পরবর্তী ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।

নিবন্ধন সম্পন্ন করে কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে তাকে শুধু বিমান ভাড়া ও খাবার খরচ হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না।

এর আগে, গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) চলতি বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। এ প্যাকেজে কোরবানি ছাড়া হজযাত্রীদের খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

তবে প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্যাকেজ করতে পারবে বলেও জানান তিনি। এর আগে, বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে।

তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।

তবে সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯