বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সড়কে অসুস্থ হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

সড়কে অসুস্থ হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুলের (৫৬) মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুলের গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী জানান, মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলেন।

তাদের গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল লেন পরিবর্তন করে হুট করে তাদের গাড়ির সামনে চলে আসে। এটি দেখে শফিকুর রহমান উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পরপরই বেহুশ হয়ে পড়ে যান। তখন তাকে গাড়িতে করে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯