বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। সূত্রে জানা গেছে, পরিকল্পনা মন্ত্রীর বুকে কফ জমেছে।

তিনি ঠাণ্ডা কাশি, সর্দি, বুকে কফ ও শ্লেষ্মা জমে অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন। পাঁচদিন ধরে তিনি বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে।

অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি পরিকল্পনামন্ত্রীকে। এর আগে সামান্য অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতা নিয়ে সুনামগঞ্জ ও মাদারীপুর সফর করায় আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও পরে তিনি ভর্তি হন বিএসএমএমইউতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯