শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বইমেলা বর্জনের আহ্বান নুরুল হক নুরের!

বইমেলা বর্জনের আহ্বান নুরুল হক নুরের!

অনুসন্ধান ডেস্ক: গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। বইমেলাকে সার্বজনীন করতে চাই। আজকে যদি আদর্শ পাবলিকেশন, গার্ডিয়ানসহ জনপ্রিয় পাবলিকেশন্সগুলোকে বইমেলায় স্টল দেওয়া না হয়, তাহলে আপনারা কেউ বইমেলায় যাবেন না। এক পয়সার বইও কিনবেন না।

বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ।

তিনি বলেন, ‘এই সরকার আদর্শ পাবলিকেশন্স, গার্ডিয়ান পাবলিকেশন্সের মতো জনপ্রিয় পাবলিকেশন্সগুলোকে বইমেলায় বই প্রকাশের অনুমতি দেয় না। এমন হলে আমরা বইমেলা বর্জন করবো।

আজকে দেশে যারা মুক্তচিন্তার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- আপনারা কেন আদর্শ পাবলিকেশন, গার্ডিয়ান পাবলিকেশন্সকে বইমেলায় বই প্রকাশের অনুমতিসহ স্টল না দেওয়ার বিষয়ে কথা বলছেন না।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের ভাইদেরকে বলতে চাই আজকে আপনারা অন্যায়ভাবে বিরোধী দলের লোকদের উপর মামলা দিচ্ছেন, হামলা করছেন, নির্যাতন করছেন। এগুলো অমানবিক এবং বেআইনি।

যারা এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন তাদের কিন্তু ক্ষমা হবে না। আজকে আমরা দেখেছি গাজীপুরে এক ভাইকে থানায় নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। ওসি নাজিমউদ্দিন এক তরুণকে পিটিয়ে নির্মম নির্যাতন করেছে।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯