বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মালয়েশিয়ান বক্তা ঢাকায়: পথশিশুদের খাওয়ানোর ছবি ভাইরাল

মালয়েশিয়ান বক্তা ঢাকায়: পথশিশুদের খাওয়ানোর ছবি ভাইরাল

অনুসন্ধান ডেস্ক:: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে এই পর্বেও যোগ হয়েছেন দেশ-বিদেশের তাবলিগ জামাতের অনুসারীরা।

তবে এবারের পর্বে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন লয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’খ্যাত আলোচিত দাঈ ও সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও। ঢাকার রাস্তায় তার চলাফেরা ও পথশিশুদের খাওয়ারনোর ছবি ভাইরাল হয়েছে।

বিশ্ব ইজতেমায় অংশ নিতে বুধবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইবিট লিও। সেখান থেকে সরাসরি টঙ্গী ইজতেমার ময়দানে নিয়ে আসা হয় তাকে। আর প্রতিটা পর্বে নিজের অবস্থান জানাতে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। তার ছবিগুলো ছড়িয়ে পড়েছে সর্বত্র।

বাংলাদেশে এসে বৃহস্পতিবার সকালে খোলা রিকশায় ঘুরে বেড়ানোর একটি ছবি পোস্ট করেন ইবিট লিও। সেখানে তিনি লিখেন—‘Alhamdulillah. I Love ❤️ Bangladesh. আমি বাংলাদেশকে ভালোবাসি’।

এরপর শুক্রবার সকালে আরও কয়েকটি ছবিসহ দুটি স্ট্যাটাস দেন তিনি। কখনো রাস্তায় থাকা শিশুদের রান্না করে খাওয়াচ্ছেন, কখনো খাবার কিনে খাওয়াচ্ছেন। আর সেইসব মুহূর্তগুলো নিজের কাছে রাখার জন্য ছবিও তুলে রেখেছেন।

এসব ছবিগুলোতে সবাই হুমড়ি খেয়ে পড়েছেন। রিয়্যাক্ট ও কমেন্ট দেখে সহজেই বোঝা যাচ্ছে ইবিট লিওর ভক্তকূলের সংখ্যা নেহাত কম নয়। উল্লেখ্য যে, আলোচিত দাঈ ইবিট লিও একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম। তিনি মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক হিসেবে সব মহলে ইবিট লিও নামে পরিচিত। তার পুরো নাম-ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও।

সুদর্শন সুন্নতি দাড়ি, ক্যাপ এবং কুর্তায় জনপ্রিয় এই ওস্তাদ ইবিট লিও তার পারিবারিক অনুপ্রেরণায় মানব কল্যাণ ও ইসলামি দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯