বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

অনুসন্ধান ডেস্ক: ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগতীরে দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসুল্লি। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় ইজতেমার ময়দানে জুমার নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর পাকিস্তানের ভাই হারুন কুরেশীর আম বয়ানে মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাবলীগ জামাত ও মাওলানা সাদ অনুসারী মুসল্লিসহ লাখ লাখ মানুষ এসেছেন।

শুক্রবার পর্যন্ত প্রায় ৬৫টি দেশের ৬ হাজার ২০০ বিদেশি মুসল্লিও অংশ নিয়েছেন। সকাল থেকে আশপাশের এলাকার হাজার হাজার মুসুল্লি জুমা আদায় করতে ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে অনেকেই পাশে সড়কে ও খালি জায়গায় নামাজ আদায় করেন।

শুক্রবার বাদ আসর বয়ান করবেন মাওলানা সাদ কান্ধলভীর মেজ ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্দলভী। বাদ মাগরিব তার বড় ভাই মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী বয়ান করবেন। এর আগে বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওসমান।

উল্লেখ, ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল শুক্রবার বাদ ফজর। কিন্তু বৃহস্পতিবার বাদ আসর আম বায়নের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। উর্দুতে পাকিস্তানের ভাই হারুন কুরেশী আম বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা মনির।

আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এর আগে গত রোববার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯