বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সাত শতাধিক রোহিঙ্গা আটক

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সাত শতাধিক রোহিঙ্গা আটক

অনুসন্ধান ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সাত শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা গোপনে বের হয়ে কক্সবাজার শহরে এসে গাড়িতে উঠেছিলেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে বাইপাস সড়কে কলাতলীর আদর্শ গ্রাম সংলগ্ন প্রধান সড়ক এলাকা থেকে রোহিঙ্গাদের গাড়িবহর জব্দ করে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সঙ্গে যোগাযোগের তাদের আবারও ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। ওসি বলেন, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থেকে রোহিঙ্গারা বাসে করে গাজীপুরে বিশ্ব ইজতেমার উদ্দেশে রওয়ানা দিচ্ছে- এমন খবর পেয়ে কক্সবাজার আদর্শ গ্রাম এলাকার বাইতুন নূর আমান জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে রোহিঙ্গাবোঝাই ১৯টি বাস জব্দ করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রোহিঙ্গারা বাস ভাড়া করে বিভিন্ন ক্যাম্প থেকে বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। এজন্য তাদের আদর্শ গ্রামের বায়তুন নূর আমান জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো করা হয়। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে যোগাযোগ করে আটক রোহিঙ্গাদের শিবিরে ফেরত পাঠানো হয়।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পরও এত রোহিঙ্গা কীভাবে শিবির থেকে বের হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। এসব রোহিঙ্গাদের উখিয়ার ট্রানজিট শিবিরে রেখে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯