বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের ১৪তম চালান

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের ১৪তম চালান

অনুসন্ধান ডেস্ক: বাগেরহাটের মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের বগি ও ইঞ্জিন নিয়ে নোঙর করে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯।

এ নিয়ে মেট্রোরেলের ১৪তম চালান দেশে পৌঁছালো। মংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। আমদানীকারক প্রতিষ্ঠান জানায়, মেট্রোরেলের কোচ ও ইঞ্জিন বোঝাই জাহাজটি প্রথমে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে এসে কিছু মেশিনারিজ পণ্য খালাস করে।

পরে ১৬ জানুয়ারি রাতে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে এসে জাহাজটি ১৮ জানুয়ারি সকালে মোংলা বন্দরে পৌঁছায়। জাহাজটিতে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন ছাড়াও ১২টি ইউনিটে আরও ৮৮টি প্যাকেজে মোট ৫শ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে।

এদিকে ১৮ জানুয়ারি দুপুরের পর থেকে মেট্রোরেলের মেশিনারিজ পণ্যগুলো খালাস কাজ শুরু করবে শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেজার্স লি: বলে জানায় শিপিং এজেন্ট।

পানামা পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক এ জাহাজটি এর আগেও ২বার মেট্রোরেলের পণ্য নিয়ে এ বন্দরে খালাস করেছে। গত বছরের ৩১ মার্চ ৬টি কোচ ও ২টি ইঞ্জিনসহ প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে এসে মেট্রোরেলের যন্ত্রাংশ মোংলা বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়।

এর আগে ১৩তম চালানে ৬টি কোচ ও ২টি ইঞ্জিন মোংলা বন্দর থেকে খালাস হয়। আর এবারের ১৪ তম চালানে মোট ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন সহ বেশ কিছু প্যাকেজে বিভিন্ন যন্ত্রাংশ মোংলা বন্দরের মাধ্যমে খালাস হবে।

আগামী ফেব্রুয়ারি মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। এ পণ্যগুলো খালাসের পর দেশি-বিদেশি টেকনিশিয়ান দল তদারকির মাধ্যমে ২টি বার্জে পণ্যগুলো ঢাকার দিয়াবাড়ী ডিপোতে পৌঁছাবে।

আবহাওয়া অনুকূলে থাকলে কোচ বাহী বার্জ দুটি নৌ-পথে আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দিয়াবাড়ি ডিপোতে পৌঁছাবে বলে আসা করছে সংশ্লিষ্টরা। আর সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে সংযুক্ত করা হবে নির্মাণাধীন মেট্রোরেলের সাথে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা বলেন, দেশে আমদানিকৃত মেট্রোরেলের এসব কোচ মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সমতা বেড়েছে।

শুধু মেট্রোরেলই নয়, এর আগে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেল সেতুসহ বিভিন্ন প্রকল্পের মালামাল ও যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে।

এমভি হরিজন-৯ জাহাজের এর স্থানীয় শিপিং এজেন্ট ও এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লি:’র ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত ১৪টি জাহাজে করে মেট্রোরেলের ইঞ্জিনসহ মোট ১৩৮টি কোচ ও ইঞ্জিনসহ এর যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে।

মেট্রোরেলের নির্মাণ কাজ শেষ হলে প্রতি ঘণ্টায় ৮০ হাজার যাত্রী যাতায়াত করতে পারেব, ফলে ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ মেট্রোরেলের মাধ্যমে বলে জানান এ শিপিং এজেন্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯