শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তথ্যমন্ত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মামলা

তথ্যমন্ত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মামলা

অনুসন্ধান ডেস্ক:: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানায় পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদী হয়ে মামলাটি করেন।মামলায় আসামি করা হয়েছে দেশের বাইরে থেকে পরিচালিত ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ও এর স্বত্বাধিকারী আবদুর রব ভুট্টোকে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি পেজ খুলে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বসে আবদুর রব ভুট্টো দীর্ঘদিন ধরে নানা ধরনের দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন।

সম্প্রতি দেশের জনগণকে বিভ্রান্ত করতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি ফেসবুক ও ইউটিউবে প্রচার করছেন।

উদ্দেশ্য প্রণোদিত ভিডিওটি আবার আবদুর রব ভুট্টো নিজের আইডি এবং আরও ৯টি ফেসবুক আইডি থেকে পোস্ট ও শেয়ার করেন। মাসুদ রানা বলেন, ‘এসব অপপ্রচারে আমিসহ আমাদের নেতা তথ্যমন্ত্রীর হাজার হাজার কর্মী সমর্থকদের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটে। এই নিয়ে দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

বিদেশে বসে দেশের সম্মানী ব্যক্তিদের নিয়ে এ ধরনের অপপ্রচার ও সম্মানহানি করে গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে মামলা করেছি। একই উদ্দেশে এসব মিথ্যা ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্টকারীদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বলেন, ‘মামলাটি তদন্ত করা হচ্ছে। দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটনাকারীদের সনাক্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯