বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাংস বিক্রি করতে নিতে হবে লাইসেন্স, ফি ১৫ হাজার টাকা

মাংস বিক্রি করতে নিতে হবে লাইসেন্স, ফি ১৫ হাজার টাকা

অনুসন্ধান ডেস্ক:: মাংস বিক্রেতাদের অনুমতিপত্র বা লাইসেন্স নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এই অনুমতিপত্র নিতে ১৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭০ হাজার টাকা ফি দিতে হবে।

জবাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন ও পরিচালনার জন্যও অনুমতিপত্র নিতে হবে। গত ২৮ ডিসেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, মাংস বা মাংসজাত পণ্য উৎপাদনের পরিমাণ প্রতি সপ্তাহে এক টনের নিচে হলে আবেদন ফি এক হাজার, অনুমতিপত্রের ফি ১৫ হাজার ও নবায়ন ফি দেড় হাজার টাকা দিতে হবে।

এক টনের বেশি কিন্তু আট টনের নিচে হলে আবেদন ফি দুই হাজার, অনুমতিপত্রের ফি ২৫ হাজার ও নবায়ন ফি সাড়ে সাত হাজার টাকা লাগবে। আর আট টন বা তার বেশি হলে আবেদন ফি তিন হাজার, অনুমতিপত্রের ফি ৭০ হাজার ও নবায়ন ফি ১৫ হাজার টাকা দিতে হবে।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. এমদাদুল হক তালুকদার বলেন, যত্রতত্র পশু জবাই পরিবেশের জন্য ক্ষতিকর। কসাইখানায় পশু নিয়ে জবাই দিতে হবে। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপদ জবাইয়ের মাধ্যমে মাংস সরবরাহ করতে হবে।

কতটুকু মাংস উৎপাদন হলো, কতটুকু বিক্রি হলো এবং কত দামে বিক্রি হলো, এসবকিছু দেখভাল করার জন্য আমরা লাইসেন্স দিচ্ছি। লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। এ ছাড়া আমার যে ফি নির্ধারণ করেছি, সেটা খুব সামান্য। এর কোনো নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯