শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে আসবেন নেইমার!

বাংলাদেশে আসবেন নেইমার!

অনুসন্ধান ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমারের খুব কাছের বাংলাদেশের রবিন মিয়া।সেলেসাও তারকার প্রচারণার কাজে সম্পৃক্ত রয়েছেন এই বাংলাদেশি। কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের কাছে গণমাধ্যমের মাধ্যমে বেশ পরিচিত পেয়েছেন রবিন।

এবার সেই রবিনের মাধ্যমে অসাধ্য সাধন করার চেষ্টায় নেমেছে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। এই ফুটবল ক্লাবের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমে জানিয়েছেন, রবিন মিয়ার মাধ্যমে নেইমারকে বাংলাদেশে আনার চেষ্টা চালাচ্ছেন।

বসুন্ধরা গ্রুপের ক্লাব বসুন্ধরা কিংস বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেশ উজ্জ্বল নাম। অভিষেকের পর থেকে টানা তিনবারের লিগ চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।

এবার স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছে বসুন্ধরা কিংস। সেটি উদ্বোধনের জন্য নেইমারকে আনার পরিকল্পনা বসুন্ধরা কিংস সভাপতির।

নেইমারকে বাংলাদেশে আনার বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘যেহেতু নেইমারের ঘনিষ্ট একজন এসেছেন আমাদের দেশে, তার সঙ্গে ফুটবল বিষয়ক আলোচনা হওয়াটাই স্বাভাবিক।

নেইমারকে বাংলাদেশের ফুটবলের সাথে, বসুন্ধরা কিংসের সাথে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে।

নেইমারকে স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের দিনে আনা যায় কিনা-এমন চিন্তাভাবনা আমাদের মাথায় আছে।’ এদিকে নেইমারকে নিয়ে রবিন মিয়া বলেন, ‘নেইমারকে যদি বাংলাদেশের কোনো কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করানো হয়, সেক্ষেত্রে অবশ্যই বসুন্ধরা গ্রুপের নাম আসবে সবার আগে।

ওই জায়গাটা থেকে চেষ্টা করছি একটা সম্পর্ক তৈরি করার। সবকিছু মিলে প্রাথমিক আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। নেইমারকে বসুন্ধরার শুভেচ্ছাদূত করার চেষ্টা করছি। বসুন্ধরা গ্রুপের আমন্ত্রণে বাংলাদেশে আনার চেষ্টা করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯