বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নববর্ষের প্রথম প্রহরে উড়ানো ফানুসে ঢাকার দুই জায়গায় আগুন

নববর্ষের প্রথম প্রহরে উড়ানো ফানুসে ঢাকার দুই জায়গায় আগুন

অনুসন্ধান ডেস্ক: ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে উড়ানো ফানুসে ঢাকার পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে এ আগুনের খবর পেয়ে দুটি করে ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে যায়। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।

এছাড়া, মিরপুরে একটি ছোট আগুনের সংবাদ পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯