বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাহির মনোনয়ন নিয়ে মুখ খুললেন ডা.মুরাদ 

মাহির মনোনয়ন নিয়ে মুখ খুললেন ডা.মুরাদ 

অনুসন্ধান ডেস্ক:  চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ইতোমধ্যে তার এমপি প্রার্থী হওয়ার খবরে আলোচনা তৈরি হয়েছে। এবার এ বিষয়ে কথা বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। শুক্রবার (৩০ ডিসেম্বর) একটি গণমাধ্যমকে ডা. মুরাদ হাসান এমপি বলেন, মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে আমার কোনো মাথাব্যথা নেই।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড আছে, তারাও সিদ্ধান্ত নেবেন কে এমপি হবে, কে মনোনয়ন পাবে। এটি সম্পূর্ণ দলীয় বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী, ওবায়দুল কাদের চাচা দলের সাধারণ সম্পাদক তারা যা ভালো মনে করবেন সেই সিদ্ধান্তই নেবেন।

গত বছরের শেষ দিকে মাহিয়া মাহিকে নিয়ে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে মন্ত্রিত্ব হারান ডা. মুরাদ হাসান এমপি। বিষয়টি নিয়ে সে সময় বেশ জলঘোলা হয়েছে। অডিও ক্লিপটি প্রসঙ্গে ডা. মুরাদ বলেন, রাজনীতি করলে শত্রুতা থাকবেই। কে কীভাবে ষড়যন্ত্র করেছে, এটা বলতে পারবো না। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। বর্তমানে নিজের নির্বাচনি এলাকা জামালপুরে অবস্থান করছেন সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯