শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৬২ হাজার ছাড়ালো

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৬২ হাজার ছাড়ালো

অনুসন্ধান ডেস্ক:: দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারোও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।

এর আগের দিন শনিবার ডেঙ্গুতে দুইজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৮৯ জন। এই নিয়ে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। আর চলতি বছরে দেশে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২১ জন এবং চলতি বছরে মোট মৃত্যু হয়েছে ২৭৬ জনের ।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৭১ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ১৮ জন এবং বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে ১৭ জন রোগী ভর্তি আছেন। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৬০ জন রোগী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯