শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মশা নিধনে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ

মশা নিধনে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ

অনুসন্ধান ডেস্ক:: মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে একটি আইনি (লিগ্যাল) নেটিশ পাঠানো হয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং ১২ সিটি কর্পোরেশনকে এই নোটিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার সচিব ছাড়া অন্য যাদের নোটিশ পাঠানো হয়েছে, তারা হলেন: ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন বুধবার (২১ ডিসেম্বর) জনস্বার্থে ই-মেইল যোগে এ নোটিশ পাঠান। এতে বলা হয়, এডিস মশা থেকে হওয়া ডেঙ্গু জ্বর বেশ বিপজ্জনক। ২০০০ সাল থেকে বাংলাদেশে এর প্রাদুর্ভাব শুরু হয়েছে। গণমাধ্যমগুলোর তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশি মৃত্যুর খবর এসেছে।

এতে আরও বলা হয়, অনেক বেশি কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা কমছে না। উল্টো দিন দিন এটি বাড়ছে। এ কারণে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯