বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নি‌ষিদ্ধ জ‌ঙ্গি সংগঠন জেএমবির সদস‌্য গ্রেপ্তার

নি‌ষিদ্ধ জ‌ঙ্গি সংগঠন জেএমবির সদস‌্য গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবির সদস‌্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃ‌তের নাম মো. লুৎফর রহমান (৩৫)।

বুধবার রা‌তে রাজধানীর বারিধারা লেক সাইড রাজউক পার্ক সংলগ্ন পাখি ভাস্কর্য মোড় এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফ‌র দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এটিইউর পু‌লিশ সুপার (মি‌ডিয়া) মোহাম্মদ আসলাম খান ব‌লেন, গ্রেপ্তার লুৎফর‌কে জিজ্ঞাসাবাদে জানা গে‌ছে, তি‌নি ব্রাহ্মণবাড়িয়ার কসবার বগাবাড়ী এলাকায় থা‌কেন।

সেখা‌নে থাকাকালে স্থানীয় একটি মসজিদে আগে ইমামতি করতেন। সাম্প্রতিক সময়ে স্থানীয় একটি দোকানে শপিং ব্যাগের ব্যবসায় নিয়োজিত ছিলেন।

লুৎফর নীলফামারী এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য থাকা অবস্থায় সংগঠনকে সমর্থন, চাঁদা প্রদান, পরিকল্পনা, প্ররোচনায় সহায়তা প্রদান ও অপরাধীকে আশ্রয় দেন। এই অপরা‌ধে তার বিরু‌দ্ধে ২০১৬ এবং ২০১৯ সালে সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা দায়ের হয়।

গ্রেপ্তার লুৎফর ৬ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া, কসবা এলাকায় আত্মগোপনে থেকে জেএমবির সক্রিয় সদস্য হিসাবে কাজ করছি‌লেন ব‌লে জানান আসলাম খান। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯