বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ডিএমপি

সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ডিএমপি

অনুসন্ধান ডেস্ক: সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগে পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে রাজারবাগ পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ (ডিসি) কমিশনার ফারুক হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় তদন্ত করে কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) সংসদ ভবন এলাকায় বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে প্রতিবেদন করতে যান নাগরিক টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাপার্সন।

এ সময় সংসদ এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল শাহিনুর সাংবাদিককে কেন এখানে ভিডিও করা হচ্ছে ইত্যাদি কথাবার্তা বলেন। সাংবাদিকের সঙ্গে থাকা টেলিভিশনের বুম কেড়ে নেন।

এ ঘটনায় পরে ওই টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। যা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুকের দৃষ্টিগোচর হলে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯