বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গ্রেফতার এড়াতে ক্যাপ ফেলে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

গ্রেফতার এড়াতে ক্যাপ ফেলে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

অনুসন্ধান ডেস্ক: বিএনপির ঢাকার বিভাগীয় সমাবেশ শেষ করে বের হওয়ার পথে পুলিশের পিটুনি ও গ্রেফতারের ভয়ে দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের দেওয়া ক্যাপ ফেলে নেতাকর্মীদের রাজধানী ছাড়তে দেখা যায়।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে মুকদা, কমলাপুরসহ আশেপাশের এলাকাগুলোতে যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের অসংখ্য ক্যাপ রাস্তার মোড়ে মোড়ে পড়ে থাকতে দেখা গেছে।

এবিষয়ে জানতে কথা হয় কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে। তারা জানান, মূলত পুলিশের পিটুনি খাওয়ার ভয় থেকেই তারা ক্যাপসহ দলীয় সামগ্রী বা কোনো চিহ্ন সঙ্গে রাখছেন না। তবে কিছু ব্যতিক্রম দৃশ্যও রয়েছে। অনেকেই আবার দলের দেওয়া এসব ক্যাপ ও টি-শার্ট পরেই রাজধানী ছেড়েছেন।

দেখা গেছে, সকালে যখন বিএনপির সমাবেশ শুরু হয় তখন নেতাকর্মীরা বিভিন্ন সংগঠনের পোশাক, টি শার্ট এবং ক্যাপ পরে যতটা আনন্দিত ছিলেন, ফেরার পথে তাদের মাঝে ভিন্ন চিত্র দেখা গেছে। কেউ কেউ দলীয় পোশাকের ওপর শীতের পোশাক পরে নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রামপুরা ওয়ার্ড যুবদলের এক নেতা বলেন, পুলিশ যেন গ্রেফতার না করে এজন্য আমাদের অনেকে ক্যাপ টি-শার্ট খুলে ফেলে দিচ্ছেন। আবার অনেক সময় রাস্তায় যাতে আওয়ামী লীগের নেতারা কোনো সহিংসতা না করতে পারেন, সেজন্যও অনেকে এসব খুলে ফেলছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯