বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকারবিরোধী লড়াইয়ে পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব : নুর

সরকারবিরোধী লড়াইয়ে পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব : নুর

অনুসন্ধান ডেস্ক: সরকারবিরোধী লড়াইয়ে আমরা পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সাতটি দলের জোট গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নুর বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ যে তাণ্ডব চালিয়েছে তা একাত্তর সালে পাকিস্তানিরাও চালায়নি। যদি আমরা রাজনৈতিক ঐক্য গড়ে তুলে রাস্তায় নামতে না পারি, তাহলে কেউ রেহাই পাবেন না।

তিনি বলেন, পুলিশ যদি বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে, ককটেল নিয়ে বোমার নাটক করতে পারে, তাহলে বাকিরা কিন্তু ফুঁ দিলেই উড়ে যাবে।

নুর বলেন, রাজপথে নামাই এখন চূড়ান্ত কাজ। যে লড়াই শুরু হয়েছে, তা বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই। এ লড়াই আমাদের বাঁচা-মরার লড়াই। আমরা পিছু হটব না। জীবন দিতে হয় জীবন দেব। যদি বাঁচতে হয়, লড়াই-সংগ্রাম করেই বাঁচব। এ সময় সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সদস্যসচিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯