বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন।
ওই ঘটনায় ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও আরও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানান বিএনপি ও পুলিশের পক্ষ থেকে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রুমি জানান, বিএনপি পার্টি অফিসের সামনে রাস্তায় শটগানের গুলিতে আহত হয়ে পড়েছিলেন ওই যুবক।
তখন তাকে কয়েকজন মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসেন। তার নাম মকবুল বলে প্রাথমিকভাবে জানা গেছে।