শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আ.লীগ অফিসে ককটেল বিস্ফোরণ: বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আ.লীগ অফিসে ককটেল বিস্ফোরণ: বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনুসন্ধান ডেস্ক:: পিরোজপুরের মঠবাড়িয়ার আ.লীগ অফিস ভাংচুর ও ককটেল বিস্ফেরণ ঘটানোর অভিযোগে দেড় শতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মমলা হয়েছে।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম মোল্লা বাদী হয়ে রোববার রাতে পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে, এম হুমায়ূন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০২ জনকে নামীয় এবং ৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে এ মামলা করেন। মামলায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এড. রফিকুল ইসলাম বাবুলকেও আসামী করা হয়।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (৪ ডিসেম্বর) দিনগত গভীর রাতে বিশ^কাপ ফুটবল খেলা দেখা শেষ করে আবুল কালাম মোল্লা ও অন্যান্য দলীয় নেতা-কর্মিরা বাসায় যাওয়ার পথে বিএনপি ও তার সহযোগি সংগঠনের দেড় শতাধিক নেতা-কর্মি লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সস্ত্রসহ নিয়ে পৌরশহরের ব্যাংকপাড়াস্থ আ.লীগ অফিসের সম্মুখে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে যুবলীগ অফিসের টিনের বেড়া ও আ‘লীগ অফিসের জানালার গøাসে ব্যাপক ক্ষতি হয়। পরে আসামীরা আ.লীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল মামলাটি মিথ্যা ও গায়েবী দাবী করে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি‘র মহা সমাবেশে নেতা-কর্মিদের অংশগ্রহনে বাধা দেয়া সরূপ মামলাটি করা হয়েছে। এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবেনা বরং আরো শক্তিশালী হবে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার মামলা সত্যতা নিশ্চিত করে, বলেন খবর পেয়ে ওই রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯