বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে গভীর নিম্নচাপে

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে গভীর নিম্নচাপে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৫ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানায়, এটি আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী তিনদিনের মধ্যে কমতে পারে দেশের তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি।

অন্যদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর দিনের শেষ দিকে লঘুচাটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ ডিসেম্বর এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে নাম হবে ম্যানদৌস।

এটি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সবশেষ পূর্বাভাস অনুসারে ভারতের সর্ব দক্ষিণ রাজ্যে স্থল ভাগে আঘাত হানার সম্ভাবনা নির্দেশ করতেছে।

সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি অনেক দক্ষিণে সরে যাওয়ার কারণে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পরার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯